নাফাহ ডট কম কি?
নাফাহ ডট কম বাংলাদেশের অন্যতম ই-কমার্স বুকস্টোর। বাজারে নিত্যদিন নতুন নতুন বই আসে, কিন্তু আপনার পড়ার ডেস্কে যাবে কোন বইগুলো এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। তাই নাফাহ এর বাছাইকৃত সংগ্রহ দেখে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বই ছাড়াও নানান রকম লাইফস্টাইল প্রোডাক্ট যেমন- আতর, টুপি, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, ওয়ালেট, ঘড়ি, ব্যাগ এবং ইলেক্ট্রনিক গ্যাজেটস সহ আরও অনেক পণ্য কিনতে পারবেন ঘরে বসেই। পেমেন্ট মেথড হিসেবে থাকছে সকল মাধ্যমের সুবিধা, যেমন- বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ভিসা, মাস্টার কার্ড। এছাড়াও নাফাহ এর রয়েছে ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা অর্থাৎ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ। এছাড়াও খুব সহজ রিটার্ন পলিসি তো আছেই। আপনার বিশ্বস্ত সঙ্গী হিসেবে নাফাহকে সবসময় পাশে পেতে এবং দ্রুত নিজের পণ্য বুঝে নিতে এখনই ভিজিট করুন- www.nafaah.com
নাফাহ কেন একটি ব্যতিক্রমধর্মী অনলাইন ইকমার্স প্লাটফর্ম?
কারণ, নাফাহ শুধু বিজ্ঞাপণ নির্ভর কোনো প্রতিষ্ঠান নয়। আমাদের মূল টার্গেট গ্রাহকসন্তুষ্টি। চটকদার বিজ্ঞাপণের ফাঁদে ফেলে কাস্টোমার ভোলানোতে আমরা বিশ্বাসী নই। গ্রাহকের হাতে গুণগত মানের অরিজিনাল পণ্য সুলভ মূল্যে, দ্রুত সময়ে পৌঁছে দেওয়াই আমাদের ব্রত।
নাফাহ কি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান?
নাফাহ এর শুরু থেকে গ্রাহকসন্তুষ্টি মিলছে আলহামদুলিল্লাহ্। আপনার বিশ্বস্ততায় নির্দ্বিধায় সেরা তালিকায় রাখতে পারেন নাফাহকে ইনশাআল্লাহ্।
নাফাহ কতদিনের মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকে?
ঢাকার ভেতরে ডেলিভারির জন্য আমরা সময় নিয়ে থাকি ২-৫ কর্মদিবস, ঢাকার বাহিরে ৩-৭ কর্মদিবস। প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় নির্বাচন, উল্লেখযোগ্য কারণে কিংবা এলাকাভেদে সময় কমবেশি লাগতে পারে।
নাফাহ কি ত্রুটি যুক্ত পণ্য ফেরত নিয়ে থাকে?
হ্যাঁ, আমরা পরিবহণ বা অন্য কোনো কারণে পণ্য ত্রুটি যুক্ত হলে পণ্যটি ফেরত নিয়ে থাকি। তবে সেক্ষেত্রে অবশ্যই পণ্যটি হাতে পেয়েই আমাদের জানাতে হবে। ছবি তুলে আমাদের ফেসবুক ইনবক্স কিংবা মেইলে জানালেই আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। নাফাহ এর রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.nafaah.com/terms/exchange-policy/
নাফাহতে কোন পণ্য নট ফাউন্ড বা মূল্য পরিবর্তন এর কারণ কি?
আপনার অর্ডারকৃত বই/পণ্য পারচাস করতে গিয়ে মূল প্রতিষ্ঠান থেকে মূল্য, এডিশন পরিবর্তন পেলে আপনাকে মূল্য পরিবর্তনের বিষয়ে জানানো হয়। এছাড়া আপনার অর্ডারের বই/পণ্য যদি মূল প্রতিষ্ঠানে পাওয়া না যায় সেক্ষেত্রে সেটিকে নট ফাউন্ড করে দেয়া হয়।
পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ আছে কি?
অবশ্যই আছে। আমাদের অন্যতম একটি সার্ভিস ‘ক্যাশ অন ডেলিভারি’। পছন্দমতো যেকোনো পণ্য অর্ডার করা, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ পাবেন নিশ্চিন্তে।
নাফাহতে কোন ধরনের বইগুলো পাওয়া যায়?
নাফাহ চায় সবার মাঝে শুদ্ধ জ্ঞান ছড়িয়ে পড়ুক। চর্চা হোক জীবনমুখী পঠনের। তাই জীবনঘনিষ্ঠ সকল কনটেন্টের পাশাপাশি নানান রকম ক্যাটেগরির হাজার হাজার বই পাবেন নাফাহ সাইটে। নাফাহ এর মেন্যু থেকে ক্যাটগরি, লেখক ও প্রকাশনীর নাম দিয়েও বই খুঁজে পাবেন। এছাড়া সার্চ করেও আপনার পছন্দের বইটি খুঁজে পাবেন খুব সহজেই।
নাফাহ সাইট এ কোনো পণ্য খুজে না পেলে কি করবেন?
কঠিন প্রশ্ন, কিন্তু সহজ সমাধান। কোনো পণ্য খুঁজে না পেলে আমাদের মেইল করে জানাতে পারেন [email protected] মেইলে, কিংবা ফেসবুক পেইজেও নক করে জানাতে পারেন কী খুঁজছেন। পণ্য সংগ্রহ করে দেওয়া যাবে কিনা আমাদের প্রতিনিধিরা আপনাকে জানিয়ে দিবে খুব দ্রুত। সংগ্রহ করা গেলে ৫-৭ কর্মদিবস সময় লাগবে।
নাফাহতে একাউন্ট খুলে কীভাবে বা লগ ইন করে কীভাবে?
নাফাহ এর হোম পেইজ থেকে ‘লগইন / রেজিস্টার’ এ ক্লিক করলে রেজিস্টার ও লগ ইন নামে ২ টি আলাদা অপশন দেখা যাবে। এরপর রেজিস্টার অপশনে আপনার নাম, সচল ইমেইল, ফোন নম্বর ও সহজে মনে রাখার মতো পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন। পরবর্তীতে লগ ইন অপশনে ক্লিক করে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন।